ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৭, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ

শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোহিত কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন। সভার শুরুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Need Ads