ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ভীমগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১২ তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ১১ এপ্রিল সোমবার সকালে সদর ফিতা কেটে ওই শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এই এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সুজন, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার জাহান, জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি ও কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমীন ছানা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সোমাইয়া সিদ্দিকা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. শহীদুল্লাহসহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ-ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads