ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম রেজা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১১ এপ্রিল সোমবার রাতে উপজেলার তেঘড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

রেজা ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি পশ্চিমপাড়া এলাকার মৃত আমছর আলীর পুত্র। মঙ্গলবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালায়। ওইসময় ওই গ্রামের জনৈক আব্দুস সাত্তারের বসতঘরের উত্তরপাশে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় রেজাউল করিম রেজাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সজীব মিয়া (২৫) নামের অপর একজন পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, সোমবার রাতে থানা পুলিশ মাদকের অভিযানে রেজাউল করিম রেজাকে একজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অপর একজন পালিয়ে যায়। ওই ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads