ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উদার ॥ শেরপুরে হুইপ আতিক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২২ ৪:০২ অপরাহ্ণ

তেরাবাজার জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও উদার রয়েছে। এজন্য সরকার এ শিক্ষার উন্নয়নে কাজ করছে। ইতোমধ্যে ক্বওমী শিক্ষার দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমর্যাদা দেওয়া হয়েছে। এবতেদায়ী শিক্ষাকেও প্রাথমিক শিক্ষার আদলে গড়ে তোলা হচ্ছে। তিনি ১১ এপ্রিল সোমবার বিকেলে সদর উপজেলার ১৬০টি ক্বওমী মাদ্রাসার সুপার ও সহকারী সুপারদের নিয়ে শহরের বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

হুইপ আতিক বলেন, জননেত্রী শেখ হাসিনা তার প্রচণ্ড দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন। তার এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে-বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরাও বিশেষ ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ফখরুল মজিদ খোকন। মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ সদর উপজেলার বিভিন্ন ক্বওমী মাদ্রাসার সুপার, সহকারী সুপার ও হাফেজগণ।

Shamol Bangla Ads

পরে দেশ, জাতি ওমুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা ও মহামারি করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর এক ইফতার মাহফিলে শরিক হন অতিথিসহ উপস্থিত সকলে।

এদিকে একইদিন বিকেলে ঐতিহ্যবাহী তেরাবাজার জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads