ads

মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ আদিবাসী যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১১ এপ্রিল সোমবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাং এর ছেলে জেক্কান রিচিল (২৫), নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ (২৩) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ (২৩)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভঁইয়ার নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক ও পুলিশ সদস্য আশরাফ আলীকে সঙ্গে নিয়ে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় ৫০ বোতল ফেনসিডিলসহ জেক্কান রিচিল, নির্মল কোচ ও লিটন কোচকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে লিটন ৩ টি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। বাকি দুজনের নামেও একাধিক মামলা রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। যেখানেই মাদক, সেখানেই অভিযান চলবে।

Need Ads