ads

বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেনে রুশ আগ্রাসন : ১৮ সাংবাদিক নিহত

খবর টি পড়েছেন : ২৩২
ইউক্রেনে রুশ আগ্রাসন : ১৮ সাংবাদিক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউক্রেনে রুশ আগ্রাসনে এ পর্যন্ত ১৮ সাংবাদিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ৫ এপ্রিল মঙ্গলবার ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। এছাড়া আরও ৩ জন সাংবাদিক নিখোঁজ আছেন। অপহরণ করা হয়েছে ৮ সাংবাদিককে, এদের মধ্যে ৪ নারী সাংবাদিকও রয়েছেন। খবর আনাদোলুর।

Shamol Bangla Ads

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের ওই পরিসংখ্যান দেওয়া হয়।

ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফমেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।

Shamol Bangla Ads

ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মারিউপোলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে বড় জাহাজ পরবর্তী সংবাদ ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই শনাক্ত

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads