ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে শ্রীলঙ্কায়

খবর টি পড়েছেন : ২৩৬
জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে শ্রীলঙ্কায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তীব্র জ্বালানি তেলের সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশটিতে ফুরিয়ে গেছে ডিজেল। এতে শ্রীলঙ্কায় যানবাহন খাত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সেই সঙ্গে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুগছে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার শ্রীলঙ্কা জুড়ে ডিজেল আর বিক্রি করা হয়নি। দক্ষিণ এশিয়ার দেশটি স্বাধীনতার পর থেকে বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানিও বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে করতে পারছে না শ্রীলঙ্কা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজেল-বাস এবং বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি। দ্বীপজুড়ে তেলের স্টেশনগুলোতে ডিজেল পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

পেট্রল বিক্রি হলেও তা কম পরিমাণে বিক্রি হয়েছে। অনেকে জ্বালানি তেলের লাইনের দীর্ঘ সারিতে মোটরসাইকেল ফেলে রেখে গেছে। শ্রীলঙ্কার পরিবহন মন্ত্রী দিলুম আমুনুগামা বলেন, আমরা মেরামতের জন্য গ্যারেজে থাকা বাসগুলো থেকে ডিজেল বের করছি এবং পরিষেবাযোগ্য যানবাহন চালানোর জন্য সেই ডিজেল ব্যবহার করছি।

শ্রীলঙ্কার দুই-তৃতীয়াংশের বেসরকারি বাসের মালিকানা বেসরকারি খাতে। বাসগুলোর মালিকেরা বলেছে যে তাদের ইতিমধ্যে তেল শেষ হয়ে গেছে। শুক্রবার থেকে সীমিত আকারে যান নামানো সম্ভব না। শ্রীলঙ্কার বেসরকারি বাস অপারেটর সমিতির চেয়ারম্যান জেমুনু উইজেরত্নে বলেন, আমরা এখনো ডিজেলের পুরোনো স্টক ব্যবহার করছি। কিন্তু যদি আমরা আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সরবরাহ না পাই আমরা যান পরিচালনা করতে সক্ষম হব না। শ্রীলঙ্কায় বৃহস্পতিবার থেকে দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিলন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্ডিনান্দো সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দুই দিনের মধ্যে নতুন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি তা হয় তবে আমরা বিদ্যুতের লোডশেডিং কমাতে পারব।

মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল। দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

২০১৬ সালে ইস্টার সানডেতে একাধিক চার্চ ও হোটেলে জঙ্গি হামলা ও করোনা মহামারির পর পর্যটননির্ভর অর্থনীতি বাধাগ্রস্ত হয় শ্রীলঙ্কায়। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে জ্বালানির দাম বেড়ে পরিস্থিতিকে আরও কঠোর করে তুলেছে। শ্রীলঙ্কার ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণকে ‘অস্থিতিশীল’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটি তার ঋণের দায়বদ্ধতা থেকে খেলাপি হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমঝোতা আলোচনা সামনের দিকে এগোচ্ছে, জেলেনস্কির উপদেষ্টা পরবর্তী সংবাদ শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads