ads

বুধবার , ৩০ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৩০, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত হয়েছেন। ২৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছেন উপজেলার মোচারচর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাব্বি (২০) ও ফারুক হোসেনের ছেলে মো. ওয়াসীম (১৮)। তারা দুজনই নকলা উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার কায়দা এলাকায় নকলা-চন্দ্রকোনা সড়কের পাশে স্থানীয় মনিরের করাতকলের সামনে লাকড়ি বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। মঙ্গলবার রাত ১টার দিকে রাব্বি ও ওয়াসিম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক রাব্বি। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ওয়াসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়াসিম মারা যান।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads