ads

বুধবার , ৩০ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ বাদশার ইন্তেকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
মার্চ ৩০, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দূরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩০ মার্চ বুধবার সকালে রাজধানীর শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছরের অধিক সময় ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গেল বছর তিনি ভারতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এরপর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে তিনি ওই ইউনিয়নের আরও একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাকুগাঁও আমদানী রফতানীকারক সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Shamol Bangla Ads

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সবশেষ গত ১৫ মার্চ তিনি রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার সকাল ০৮.১৫ মিনিটের দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর তন্তর তার নিজ বাড়ির সামনে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে ওই কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ রাজনৈতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!