ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পাকিস্তানে আগাম নির্বাচন হতে পারে’

খবর টি পড়েছেন : ১৭৫
‘পাকিস্তানে আগাম নির্বাচন হতে পারে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ খান বৃহস্পতিবার (২৪ মার্চ) বলেছেন, দেশ আগাম নির্বাচনের দিকে যেতে পারে। তবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের অনাস্থা প্রস্তাব পরাজিত করবেন।

Shamol Bangla Ads

রশিদ খান ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যদের বলেন, ‘দল পরিবর্তন করা তাদের কোনো উপকারে আসবে না। দলছুটদের অবশ্যই মনে রাখতে হবে দেশে আগাম নির্বাচনও ডাকা হতে পারে।’
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেছেন রশিদ খান।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা দল পরিবর্তন করছেন এবং ভাবছেন সম্মান পাবেন, তারা ভুল ভাবছেন।’ এদিন রশিদ খান বলেন, ‘সিদ্ধান্ত নিতে মিত্ররা সাধারণত বেশি সময় নেয়। যারা (প্রকৃত) তারা গণতন্ত্র ও তাদের দলের সঙ্গে অটুট থাকে।’

Shamol Bangla Ads

আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার জন্য অধিবেশন শুরু হবে। এদিকে সময় অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দেশটির জাতীয় নির্বাচন হওয়ার কথা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেনের আরেকটি ‘গুরুত্বপূর্ণ শহর দখল’ করল রাশিয়া পরবর্তী সংবাদ অনাস্থা ভোটের আগে আরেক সহযোগী হারালেন ইমরান খান

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads