ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেনের আরেকটি ‘গুরুত্বপূর্ণ শহর দখল’ করল রাশিয়া

খবর টি পড়েছেন : ১৭৭
ইউক্রেনের আরেকটি ‘গুরুত্বপূর্ণ শহর দখল’ করল রাশিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোসিয়া টোয়েন্টিফোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। খারকিভের ইজিয়াম শহর ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে পূর্ব ডনবাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।

Shamol Bangla Ads

রাশিয়ানরা যদি সত্যি সত্যি শহরটির নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে ইউক্রেনের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থানরত সেনাদের মধ্যে সংযোগ ঘটাতে পারবে। তাছাড়া শহরটি খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও আছে।

ইজিয়াম শহরের দখল নেওয়ার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।২৪ মার্চ সকালে সেনাবাহিনীর একটি ইউনিট খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

Shamol Bangla Ads

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরটির দখল নিয়ে এখনো রাশিয়ানদের সঙ্গে লড়াই হচ্ছে। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইজিয়াম শহরের দখল রাখতে রুশ সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বের দূষিত ১০০ শহরের ৬৩টিই ভারতে পরবর্তী সংবাদ ‘পাকিস্তানে আগাম নির্বাচন হতে পারে’

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads