ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর অংশ হিসেবে শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এ স্লোগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর ডিসি উদ্যানে ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পরে ডিসি উদ্যানের বিজয়মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোকসেদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল প্রমুখ।

Shamol Bangla Ads

এবারের মেলায় শেরপুরের ৫ উপজেলার ৩টি বয়সভিত্তিক ক্যাটগরিতে সেরা ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প উপস্থাপন করেন। অনুষ্ঠানে শেরপুরের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!