‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




