ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে আবারও বন্যহাতির তাণ্ডব : বোরো ফসলের ক্ষতি

খবর টি পড়েছেন : ৫৬৯
নালিতাবাড়ী সীমান্তে আবারও বন্যহাতির তাণ্ডব : বোরো ফসলের ক্ষতি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় আবারও বন্যহাতির তাণ্ডব শুরু হয়েছে। এতে চলতি মৌসুমের বোরো আবাদ নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকরা। এলাকাবাসী তাদের ফসল রক্ষায় গত কয়েক দিন ধরে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বন্যহাতির আনাগোনা বেড়ে যাওয়ায় পাহাড়ি গ্রামের মানুষদের আতঙ্কে রয়েছেন। গত কয়েক দিনের অব্যাহত হাতির অত্যাচারে উপজেলার নাকুগাঁও ও পানিহাটার ফেকামারীতে ১০ জন প্রান্তিক কৃষকের সাড়ে ৫ একর বোরো আবাদের ফসল পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেছে হাতিরদল।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ৪০-৫০টি বন্যহাতির একটি দল ভারতের সীমান্তঘেঁষা পানিহাটার গ্রামের তালতলার জঙ্গলে অবস্থান করছে। হাতির এই দলটি প্রায় প্রতিদিন উপজেলার নাকুগাঁও ও পানিহাটা এলাকা দিয়ে নেমে আসছে ফসলের জমিতে। নাকুগাঁও এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিকের কাজ করে বাবা-মাসহ পাঁচ সদস্যের সংসার চালাতে হয়। ১৬ হাজার টাকা খরচ করে এক একর জমিতে বোরো ধান করেছি। রোববার সন্ধ্যায় বন্যহাতির পালটি ক্ষেতে নেমে আমাদের ফসল নষ্ট করে দিয়েছে। বাকি ফসল রক্ষা না করতে পারলে আমাদের মহাবিপদে পড়তে হবে। একই এলাকার প্রান্তিক কৃষক আলিম উদ্দিন বলেন, ‘ঋণ কইরা ১০ কাডা জমিতে বোরো ধান লাগাইছি। হঠাৎ কইরা হাতির পাল খেতে নাইমা পইড়া দুই কাডা জমি খাইয়া আর পাও দিয়া ফসল মাডির লগে মিশাইয়া ফালাইছে। গ্রামবাসী সবাই হই-হুল্লুর কইরা খেত থাইকা হাতি সড়ানো অইছে। অহন রাইত জাইগা সবাই হাতি পাহাড়া দিতাছি।’

পানিহাটা এলাকার কৃষক চানু, লিটন সাংমা ও মতি মিয়া বলেন, ‘প্রতি মৌসুমে বন্যহাতির পাল আইসা আমগর খেত খাইয়া যায়। আমরা হাতির অত্যাচার থেকে কবে মুক্তি পাবো জানি না। গতকাল রাইতেও খেতের ধানগুলো নষ্ট কইরা গেলো হাতির পাল।’

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ১৫-২০ বছর আগে ৬০-৭০টি বন্যহাতি ভারতের মেঘালয় রাজ্য থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকে। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া ও ভারতের বিএসএফ সদস্যদের বাঁধার কারণে হাতির দলটি আর ফিরে যেতে পারেনি। এরপর এসব হাতি ২-৩টি দলে বিভক্ত হয়ে সীমান্ত এলাকায় এভাবে চষে বেড়াচ্ছে আর ফসলের ক্ষতি করছে। তারা যে কোনো সময় নাকুগাঁও ও পানিহাটা এলাকার ফসলি জমিতে ও লোকালয়ে তাণ্ডব চালাতে পারে। তাই পাহাড়ি এলাকার মানুষ বন্যহাতির তাণ্ডব থেকে বাঁচতে চিৎকার হৈ-হুল্লোড় করে রাত কাটাচ্ছে। নালিতাবাড়ীর গারো পাহাড়ে সামাজিক বনায়ন করায় পর্যাপ্ত খাদ্য না থাকাতে ক্ষুধার্ত হাতির দল যখন রাগান্বিত হয়ে তেড়ে আসে তখন সাধারণ মানুষ পিছিয়ে যায়।

এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম বলেন, এক সপ্তাহ ধরে ৪০-৪৫টি বন্যহাতির দল উপজেলার তালতলার জঙ্গলে অবস্থান করছে। সন্ধ্যার পর হাতির দলটি কয়েকটি দলে বিভিক্ত হয়ে ধান ক্ষেতে নেমে পড়ে ফসলি জমি পা দিয়ে নষ্ট করে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ম মেনে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলেছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে এবার জাতীয় পতাকা ও মানচিত্রের আদলে ধানক্ষেত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads