শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মডেল গার্লস ইনস্টিটিউট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মডেল গার্লস ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যম একটি শক্তিশালী ক্ষেত্র। খবরের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাও গণমাধ্যমের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশ প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের লাখ লাখ পাঠকসহ প্রবাসীদের হৃদয়েও স্থান পেয়েছে। অর্জন করেছে এক বিশাল পাঠকপ্রিয়তা। আগামী দিনে এ গণমাধ্যম তার ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, মডেল গার্লস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, এলজিইডির সহকারী প্রকৌশলী তামিম বিন জাহিদ, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।

সাংবাদিক সোহাগী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মডেল গার্লস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পত্রিকার সদ্য প্রয়াত নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।




