ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক

খবর টি পড়েছেন : ৩৭৪
নালিতাবাড়ীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহাগপুর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা তথ্যসেবা অফিসের উদ্যোগে শিশু ও নারীদের ক্ষমতায়নের জন্য এই বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য কর্মকর্তা তাসনোভা করিম।

বৈঠকে প্রধান অতিথি নারীর ক্ষমতায়ন ও বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় এইসব বিষয়ে নারীদের সাথে আলোচনা করেন। পরে তিনি উপস্থিত নারীদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী-ঝিনাইগাতী সীমান্তে বেড়েছে চোরাচালান পরবর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads