ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাজেট ঠিক তো সিনেমা হিট

খবর টি পড়েছেন : ২৬৫
বাজেট ঠিক তো সিনেমা হিট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাজেট ঠিক, সিনেমা হিট— এটা বলিউড তারকা অক্ষয় কুমারের ফর্মুলা। অক্ষয়ের কথায়, ‘আমি বিশ্বাস করি, বাজেট ঠিক থাকলেই সিনেমা সফল হবে। আমি কখনো অকারণে টাকা খরচ করি না। সহকর্মীদের সময়ের মূল্য বুঝি। সময়কে শ্রদ্ধা করলে সময়ও আমাকে শ্রদ্ধা করবে। টানা শুটিং করতে পারলে সিনেমার বাজেট অনেকাংশে কমে আসে।’

Shamol Bangla Ads

অল্প সময়ে বেশিসংখ্যক সিনেমার জন্য অক্ষয়কে নিয়ে আলোচনাও কম নয়। মজা করে বলা হয়, বলিউডের শাহরুখ, আমির কিংবা সালমান খান একটি সিনেমা করতে যে সময় নেন, সেই একই সময়ে অক্ষয় অন্তত ডজনখানেক সিনেমার শুটিং করেন। অক্ষয় বলেন, ‘যেকোনো অভিনেতারই একটি সিনেমায় ৪৫-৫০ দিনের বেশি সময় দেওয়া উচিত নয়। নির্দিষ্ট সময়ে শুটিং সেরে ফেলতে পারলে সিনেমার বাজেট ঠিক থাকবে। আমি ১০০ দিন ধরে কোনো সিনেমার শুটিং করতে পারব না।’

খুব সকালে সেটে উপস্থিত হন অক্ষয়। সন্ধ্যার পর কোনো শুটিং রাখেন না। ব্যাকরণ মেনে অভিনয়ে বিশ্বাসী নন তিনি। কোনো চরিত্রের প্রস্তুতির জন্য দীর্ঘ সময় ব্যয় করেন না। অক্ষয়ের ভাষ্য, ‘আমি নিজেকে ঘরবন্দী রেখে প্রস্তুতি নিতে পারব না। অভিনয় করব, বাড়ি চলে আসব।’

Shamol Bangla Ads

অক্ষয় কুমারকে বলা হয় বলিউডে এই সময়ের সবচেয়ে সফল অভিনেতা। প্রতিবছর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। অনেক দিন পর অক্ষয় সিনেমা হলে আসছেন ভিলেন হয়ে। ‘বচ্চন পান্ডে’র ট্রেলারে অক্ষয়ের পরনে দেখা গেছে সিল্কের লুঙ্গি, হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় ঝোলানো সোনার হার। হাতে মোটা চেইন। কপালে তিলক। মাথায় স্কার্ফ— এমন বেশে গ্যাংস্টার চরিত্রে আসছেন অক্ষয়। আগামী সপ্তাহে মুক্তি পাবে ‘বচ্চন পান্ডে’।

‘বচ্চন পান্ডে’ ছাড়াও মুক্তির তালিকায় আছে অক্ষয় অভিনীত ‘রাম সেতু’, ‘মিশন সিনড্রেলা’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘সেলফি’, ‘ও মাই গড ২’, ‘গোর্খা’, ‘ক্র্যাক’ ইত্যাদি। বলিউডের অন্য কোনো বড় তারকা নায়কের হাতে এত সিনেমা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মদিনে সব চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ পরবর্তী সংবাদ দেশীয় সংস্কৃতি ও ওটিটি প্ল্যাটফর্মের সুরক্ষার জন্যই নীতিমালা…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads