ads

শনিবার , ১২ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মদিনে সব চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

খবর টি পড়েছেন : ৩১৪
বঙ্গবন্ধুর জন্মদিনে সব চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্যের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে তা পরিচালনা করেছেন সেলিম খান। প্রযোজনায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশন। সিনেমাটিতে কিশোর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান। তার স্ত্রী রেণুর চরিত্রে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধুর জীবন অবলম্বনে এফডিসি থেকে নির্মিত প্রথম সিনেমা এটি।

Shamol Bangla Ads

গত জুলাইয়ে দেশের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিনেমা প্রদর্শনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার দেশের সবগুলো সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে বিনামূল্যে সিনেমাটি প্রচারের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে ওই নির্দেশ দেয়া হয়। সেখানে জানানো হয়, বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে সব টিভি চ্যানেলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রচার হবে। এর আগে গত বছরের ৮ আগস্ট ভারতের নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল।

উল্লেখ্য, ওই সিনেমায় শান্ত খান ও দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি ও সুব্রত প্রমুখ। এফডিসি, চাঁদপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছিল সিনেমাটির চিত্রায়ন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নেন সামান্থা পরবর্তী সংবাদ বাজেট ঠিক তো সিনেমা হিট

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads