ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদালত অঙ্গণে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ১০, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

শেরপুরে এবার আদালত অঙ্গনে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা বিচার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ফিতা কেটে ওই টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকারের সাহসিকতা ও কার্যকর উদ্যোগের কারণে সারাদেশে আজ করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। এরপরও শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় এ কর্মসূচি এখন অনেকটাই সহজ করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে আদালতের সাথে সংশ্লিষ্ট জনবল ছাড়াও আগত বিচারপ্রার্থী মানুষ এনআইডি কার্ড বা রেজিস্ট্রেশন ছাড়াই কেবল নিজের মোবাইল নম্বর দিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।

টিকাদান কেন্দ্র উদ্বোধনকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন, সিনিয়র সহকারী জজ কামরুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী, উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা তাজনীন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, প্রথম দিনে আইনজীবী-আইনজীবী সহকারী ও আদালতের স্টাফসহ ওই অঙ্গনে আগত শতাধিক মানুষ কেবল মোবাইল ফোন নম্বর দিয়ে প্রথম টিকা গ্রহণ করেন। বন্ধের দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ সপ্তাহব্যাপী ওই টিকাদান কেন্দ্র চালু থাকবে।

 

Need Ads