ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ১০, ২০২২ ৩:২২ অপরাহ্ণ

‘মুজিববর্ষে সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১০ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে  পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুয়েল সাংমা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, জেলা রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সমন্বয়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপকের উপর মহড়া প্রদর্শন করা হয়।

Need Ads