ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের ২৮ নাবিক

খবর টি পড়েছেন : ২০৫
ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের ২৮ নাবিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন। ৬ মার্চ রবিবার সকালে রোমানিয়ায় পৌঁছান তারা।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি বলেছেন, ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। এখন তাদের ফেরানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।

Shamol Bangla Ads

গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন। হামলার পর জাহাজ থেকে ভিডিওবার্তায় বাঁচার আকুতি জানান নাবিকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সামুদ্রিক সম্পদ আহরণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads