ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

খবর টি পড়েছেন : ২১৬
দেড় মাস পরে উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ দীর্ঘ দেড় মাস পরে শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। এ জন্য উচ্চ আদালতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ৬ মার্চ রবিবার সকাল ৯টায় আপিল বিভাগে ও সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।

Shamol Bangla Ads

এর আগে গত ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেছিলেন, রবিবার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হচ্ছিল। দীর্ঘ দিন পরে আজ থেকে উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের ২৮ নাবিক পরবর্তী সংবাদ দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads