ads

রবিবার , ৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সামুদ্রিক সম্পদ আহরণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭১
সামুদ্রিক সম্পদ আহরণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মৎস্য উৎপাদনে গবেষণা করে সরকার সাফল্য পাচ্ছে। তবে সামুদ্রিক মৎস্য ও সম্পদ আহরণে আরও কাজ করতে হবে। রবিবার চট্টগ্রামের মেরিন ফিশারিজ অ্যাকাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ পাসিং আউট প্যারেড’ অবলোকন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি, তাই এটি আমাদের একটি বিরাট সম্পদ। যে সম্পদ আমাদের শুধু পুষ্টি জোগায় না, এই সম্পদ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করে অনেক অর্থ অর্জন করতে পারি। মৎস্য উৎপাদনে আমরা অনেক গবেষণা করে যাচ্ছি এবং সাফল্যও পাচ্ছি। কিন্তু সামুদ্রিক মৎস্য ও সম্পদ আহরণে আমাদের আরও অনেক কাজ করতে হবে। এটা আমরা করব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গোপসাগর আমাদের জন্য শুধু না, আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এখানে বিশাল সম্পদ রয়েছে। সেই সম্পদ আমাদের আহরণ করতে হবে। এখানে যেমন মৎস্যসম্পদ রয়েছে, ঠিক অন্যান্য সামুদ্রিক সম্পদও রয়েছে। সেগুলো আহরণ করে আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারব।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা এরই মধ্যে এমডিজি খুব সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেছি। আমরা এসডিজিও সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছি। করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এগিয়ে চলেছি। অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক রেখেই আমরা সমুদ্রসীমা অর্জন করেছি।’

Shamol Bangla Ads

মেরিন ফিশারিজ অ্যাকাডেমির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক হলো, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিল,তাঁরা এদিকে তেমন নজর দেয়নি। ফলে নানা সমস্যায় জর্জরিত ছিল এই অ্যাকাডেমি।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর প্রণীত আইনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তীতে সমুদ্রসীমা অর্জন করে।’

উল্লেখ্য, এবার মেরিন একাডেমি থেকে ৮৪ জন ক্যাডেট পাস করেছেন। ক্যাডেটদের স্বাধীনতা, আদর্শ ও নীতি মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইভ-জি নিলাম ৩১ মার্চ পরবর্তী সংবাদ ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের ২৮ নাবিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads