স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ মার্চ বৃস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ঐতিহ্যবাহী চারুভবন প্রাঙ্গণের মুক্তমঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, সুলতান গাজী শাহজাদা প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ বলেন. ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এক সাগর রক্ত দিতে হয়েছে আমাদের। যারা স্বাধীনতা এনেছেন তারা সুফল ভোগ করে যেতে পারেননি। আমরা স্বাধীনতার সকল সুফল ভোগ করছি। তাই রাষ্ট্রের কর্মচারী হিসেবে দেশের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, সেই দায়বদ্ধতা থেকে এবার স্বাধীনতা দিবসে যেসকল মুক্তিযোদ্ধাদের বাবা- মা জীবিত আছেন তাদের আমরা সংবর্ধিত করবো। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।




