ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষার্থীদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন ইদ্রিস গ্রুপের পরিচালক জিহান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৩, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

শেরপুরের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমীর শিক্ষার্থীদের সাথে নিজের ৩১তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শীর্ষ শিল্প গ্রুপ ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

Shamol Bangla Ads

প্রায় ৬শ শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি। নিজের জন্মদিনের আনন্দকে তিনি আড়ম্বরতা আর আভিজাত্যের চোখ ধাঁধানো উদযাপনে সীমাবদ্ধ না করে তা ছড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীদের মনজুড়ে। শুভ এই দিনটিকে অসাধারণ করে রাখলেন উপহার নিয়ে নয়, উপহার দিয়ে।

পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করে ইদ্রিস গ্রুপ। ৩ মার্চ বৃহস্পতিবার সকালে কোম্পানীর সকল শাখা অফিসে প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর কোম্পানীর পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের জন্মদিন উপলক্ষে তার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা হতে হেলিকপ্টারযোগে শেরপুরের নারায়ণপুরে কোম্পানীর প্রধান কার্যালয়ে আসেন গুলজার জিহান। ওইসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ্ আরিফ, জিএম জাহাঙ্গীর আলম, ডিজিএম লুৎফর রহমান ঠান্ডাসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাগণ। পরে বিভিন্ন শাখা অফিসের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্ব-স্ব শাখার ম্যানেজারগণ। ওইসময় ইদ্রিস গ্রুপের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান গুলজার জিহান।

সকাল সাড়ে ১১ টায় তিনি রেহানা ইদ্রিস মডেল একাডেমীর শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। এছাড়া গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের জন্মদিন উপলক্ষে ইদ্রিস গ্রুপের সকল শাখা অফিসেও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেক কাটা হয়। জন্মদিন উপলক্ষে ইদ্রিস গ্রুপের সকল কর্মকর্তাদের মধ্যাহ্নভোজ করান গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

Need Ads