ইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা পর্যায়ে ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ মঙ্গলবার উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেনস চিরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। আলোচক হিসেবে ছিলেন জামালপুর জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী।









