ads

বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনার অপহৃত যুবককে ফেনীতে উদ্ধার

খবর টি পড়েছেন : ২৪৫
নেত্রকোনার অপহৃত যুবককে ফেনীতে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে অপহৃত এক যুবককে ফেনীর পরশুরাম এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে পরশুরামের সীমান্তবর্তী জয়ন্তনগর এলাকা থেকে তাকে উদ্ধার করে পরশুরাম থানা পুলিশের সহযোগিতায় দুর্গাপুর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল । অপহৃত যুবকের নাম নোমান (২১)। তিনি দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের শুক্কুর আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাকে ফেনী থেকে দুর্গাপুর থানায় আনা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, নোমান গাজীপুরের কোনাবাড়ি এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি গ্রামের বাড়িতে আসেন। ওইদিন বিকেলেই আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। এর পরদিন নোমান মুঠোফোনে তার ছোট বোন নূরজাহানকে জানান, প্রতিবেশী আমরুজ আলীর ছেলে বাদশা মিয়া তাকে ফেনীতে নিয়ে গেছে। তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন ও ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। টাকা দিতে না পারলে তাকে খুন করা হবে বলেও হুমকি দিচ্ছে।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে দুর্গাপুর থানা পুলিশ পাটলী গ্রাম থেকে বাদশা মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে ফেনীর পরশুরামে উদ্ধার অভিযানে যান দুর্গাপুর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল। উদ্ধার দলের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে পরশুরামের সীমান্তবর্তী জয়ন্তনগর এলাকা থেকে নোমানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে নোমানকে উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতে অভ্যন্তরে ঢোকে যায় বলে জানান উদ্ধার দলের সদস্যরা।

Shamol Bangla Ads

ডিবি পুলিশের এসআই ফরিদ আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, অপহৃত নোমান ও অপহরণের ঘটনায় জড়িত বাদশা এবং লাবুসহ চক্রটির প্রত্যেকে গাঁজা ব্যবসায় জড়িত। এরা সীমান্ত পথ দিয়ে গাঁজা আনা নেয়ার ব্যবসা করত। নোমান ছিল তাদের ক্যারিয়ার (বাহক)। গাঁজা ব্যবসার পাওনা-দাওনা নিয়ে বিরোধের কারণে চক্রটি নোমানকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে।’

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ভিক্টিমকে আরও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এছাড়া এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন পরবর্তী সংবাদ ময়মনসিংহে গাড়ি-সরঞ্জামসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads