ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভুবন সড়ক দুর্ঘটনায় আহত

খবর টি পড়েছেন : ২৭৫
‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভুবন সড়ক দুর্ঘটনায় আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন সেই ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।

Shamol Bangla Ads

সম্প্রতি কেনা ৪ চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর জিনিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ভুবন বাদ্যকর। হাসপাতাল সূত্র জানিয়েছে, আঘাত তেমন গুরুতর নয়। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন ভুবন।

ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লেগেছে। বুকের এক্সরে করানো হয়েছে। সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে। জিনিউজের খবরে বলা হয়, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরীমনির বিরুদ্ধে মামলা বাতিল হবে কি না, আদেশ… পরবর্তী সংবাদ অভিনয়শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads