ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনয়শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

খবর টি পড়েছেন : ১৫৩
অভিনয়শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছোট পর্দার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছেন অভিনয়শিল্পী সংঘ। মঙ্গলবার (১ মার্চ) থেকে রাজধানীর নিকেতনে অভিনয়শিল্পী সংঘের অফিসে এ সেবা কার্যক্রমের যাত্রা শুরু করেন ডা. এজাজুল ইসলাম।

Shamol Bangla Ads

প্রতি মাসের ১ তারিখে রোগী দেখবেন বলে জানান অভিনয়শিল্পী সংঘের নব নির্বাচিত অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু।

এছাড়া অভিনয়শিল্পী সংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী এবং ঢাকা মেডিক্যাল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. এস এম এজাজুল ইসলাম আমাদের নিকেতনস্থ কার্যালয়ে অভিনয়শিল্পীদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ কার্যক্রম শুরু করেছেন। যে সকল অভিনয়শিল্পী ও কলাকুশলী চিকিৎসা সংকটে ভুগছেন, তাদের জন্য এখন থেকে প্রতি মাসের ১ তারিখ এই কার্যক্রম চলমান থাকবে।’

Shamol Bangla Ads

বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নাম ও আইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । তা ছাড়াও সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভুবন সড়ক দুর্ঘটনায় আহত পরবর্তী সংবাদ ভাবনা-সোহেলের ‘বিশুদ্ধ ভালোবাসা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads