ads

সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে একুশের রাতের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

এসময় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Need Ads