ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের নয়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে রবিবার (২০ ফেব্রুয়ারি) যোগদান করেছেন মোঃ মাহবুব আলম শাহ। এর আগে তিনি বগুড়ায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগদানকালে আঞ্চলিক, জেলা ও উপজেলা  নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ তাকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মোতাহসিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে মোঃ মাহবুব আলম শাহকে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
মাহবুব আলম শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২০০৪ সালে নির্বাচন কমিশনে সহকারি সচিব হিসেবে নিয়োগ লাভ করে  চাকরিতে যোগদান করেন। এরপর ফেনী ও ময়মনসিংহের জেলা নির্বাচন কর্মকর্তা,  ময়মনসিংহে ও বগুড়ায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি উপ-পরিচালক হিসেবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেন।
মাহবুব আলম শাহ পঞ্চগড় জেলার  বোদা উপজেলার শাহপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ শামসুল আলম শাহ এবং মাতার নাম মোসাঃ মাজেদা বেগম। তার সহধর্মিণী বীথি খান টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত। তাদের দুই সন্তান রয়েছে।

Need Ads