ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ্যে এলো ‘মুখোশ’

খবর টি পড়েছেন : ২২৬
প্রকাশ্যে এলো ‘মুখোশ’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল সরকারি অনুদানে নির্মিত ইফতেখার শুভ’র প্রথম ছবি ‘মুখোশ’। করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। অবশেষে আগামী ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Shamol Bangla Ads

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ‘মুখোশ’ এর ট্রেলার প্রকাশিত হয়েছে। আড়াই মিনিটের ট্রেলারে দর্শক গল্পের কিছুটা আঁচ পেলেন! যথারীতি প্রশংসা পাচ্ছে ট্রেলারটি।

সিনেমায় উচ্চাকাঙ্খী লেখক ইব্রাহিম খালেদীর চরিত্রে মোশাররফ করিম এবং সাংবাদিক চরিত্রে পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যা বইছে! মোশাররফ করিমের সঙ্গে পরীমনির জটিলতা, সম্পর্ক বুঝতে ‘মুখোশ’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।
এরআগে নির্মাতা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘মুখোশ সিনেমার গান ট্রেলার ভালো না লাগলে হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই।’ নির্মাতার এই আত্মবিশ্বাসের কারণ ট্রেলারের ঘরে দর্শকের মন্তব্য দেখলে কিছুটা আঁচ পাওয়া সম্ভব। প্রায় সবাই মুখোশ এর ট্রেলার পছন্দ করছেন। ‘মুখোশ’ এ মোশাররফ করিম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রোশান, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে ‘মুখোশ’ এর টাইটেল সং প্রকাশ হয়। গানটি লিখেছেন আব্রাহাম তামিম, সুর সংগীত করেন আহম্মেদ হুমায়ূন এবং গানটিতে কণ্ঠ দেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে। পরিচালকের ‘পেইজ নম্বর ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মুখোশ’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সভায় না এলে নির্বাচিতদের সদস্যপদ বাতিল : ইলিয়াস… পরবর্তী সংবাদ ঈদে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার মুভি ‘শান’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads