ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সভায় না এলে নির্বাচিতদের সদস্যপদ বাতিল : ইলিয়াস কাঞ্চন

খবর টি পড়েছেন : ২৭৬
সভায় না এলে নির্বাচিতদের সদস্যপদ বাতিল : ইলিয়াস কাঞ্চন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত শিল্পীরা প্রথম দফায় শপথ নেননি। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অঞ্জনা বুধবার শপথ নিয়েছেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। তবে এখনো মিশা-জায়েদ প্যানেলের অনেকেই শপথ নেননি। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‌‌‌‌‌’যারা এখনো শপথ নেননি, আমি আশা করবো তারা শপথ নিতে আসবেন।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‌‌’‌আমরা এখনো কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি, সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের কাছে সভায় উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হবে। কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকে তাহলে আপনা-আপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার।

Shamol Bangla Ads

পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নায়ক মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ প্রকাশ্যে এলো ‘মুখোশ’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads