ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর রাণীশিমুল ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ

চতুর্থ ধাপে গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি ও অনিয়মের প্রতিবাদে পুন:নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাসুদ রানা ও রাণীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মো. মাসুদ রানা। তিনি বলেন, নির্বাচনের দিন বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ব্যালট পেপার গণনা না করেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার রেখে মনগড়াভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের একদিন পর এসব ব্যালট পেপার উদ্ধার করে উপজেলা প্রশাসন। এখানে প্রায় ১ হাজার ৭শ ভোট ছিল নৌকার প্রতীকের। এসব ভোট গোপন রেখে আমার বিজয়কে প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও পুনরায় ভোট গ্রহণের দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবু শামা কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার, আওয়ামী লীগ নেতা মোনায়েম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিহাব আলম প্রমুখ।

Shamol Bangla Ads

তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সোহাগ বলেন, আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি। প্রশাসন আমাকে বিজয়ী ঘোষণা করেছে। এখন তারা নানা উল্টা-পাল্টা অভিযোগ তুলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!