বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’র তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুন প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরার জন্য মোবাইল গেইমিং অ্যাপ্স এর কার্যক্রম শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় শহরের থানা মোড় চত্বরে ওই কার্যক্রম পরিদর্শন ও অ্যাপ্স ইনস্টল করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবতোষ কুমার নিয়োগী, বিএনসিসি প্লাটুন কমান্ডার সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী। কার্যক্রম উদ্বোধনকালে অতিথিরাসহ বিভিন্ন স্তরের উপস্থিত অনেকেই তাদের নিজস্ব মোবাইলে ‘আমার বঙ্গবন্ধু’ গেইমিং অ্যাপ্সটি ইনস্টল করে নেন।
জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বসাধারণের মোবাইলে অ্যাপ্সটি ইনস্টল করার কার্যক্রম চলবে। এ জন্য শহরের গুরুত্বপূর্ন ৬ টি পয়েন্টে শেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ ও সরকারী ভিক্টোরিয়া একাডেমীর বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা ওই কর্মসূচি গ্রহণ করেছে।




