ads

শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের বাছাই পর্বের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার তৃণমূল খেলোয়াড় বাছাই ও ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চরশেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, আমি নিজেও খেলাপ্রেমী মানুষ। খেলাধুলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের পৃষ্ঠপোষকতা করা হবে। উপজেলার অন্তর্গত উচ্চ বিদ্যালয়গুলোর মধ্যে যাদের খেলার মাঠ নাই, সেই সকল প্রতিষ্ঠানের জন্য মাঠের বন্দোবস্ত করা হবে।

Shamol Bangla Ads

শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও চরশেরপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চরশেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের খেলোয়ারদের মধ্যে প্রতিযোগীতাপূর্ণ বাছাইপর্ব ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই প্রমুখ।

Shamol Bangla Ads

পরে ওয়ার্ড ভিত্তিক দল তৈরি করে তাদের মধ্যে প্রতিযোগীতাপূর্ণ খেলার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়।

Need Ads