ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোর-কিশোরীদের বছরব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে কিশোর-কিশোরীদের বছরব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানো ও আত্মরক্ষামুলক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন কারাতে প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। ওইসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ওই কারাতে প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভাসহ ১৫টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের সপ্তাহে ৪ দিন করে বছরব্যাপী এ কারাতে প্রশিক্ষণ চলবে। ওই কারাতে প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে রয়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল পরিচালিত ইয়াংড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের ৬৪টি জেলাতেই কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ওই কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রধান প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে… পরবর্তী সংবাদ শেরপুরে ‘আমার বঙ্গবন্ধু’ গেইমিং অ্যাপ্স ইনস্টল করলেন হুইপ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads