ads

বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ২:৩৬ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ সদস্যরা। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা ভারত বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

Shamol Bangla Ads

জয়নাল আবেদীন পার্শবতী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামুড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে।

জয়নাল আবেদীনের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তারা জানতে পারেন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। পরে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হয়। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের বিজিবি ও বিএসএফএর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বৈঠকে বিএসএফ সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ডালু থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জয়নাল আবেদীনকে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। হাজতবাসের পর তাকে দেশে ফেরত আনা হবে।

Need Ads