ads

মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঘরের বেড়া ভেঙ্গে গোলার ধান খেয়ে গেল বন্যহাতি

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আবারও শুরু হয়েছে বন্যহাতির তাণ্ডব। গত দুদিন থেকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা ও দুধনই গ্রামে তাণ্ডবলীলা চালাচ্ছে। দিনে গভীর অরণ্যের আশ্রয়ে থাকলেও রাতে খাদ্যের সন্ধানে নেমে আসছে লোকালয়ে। ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে বন্যহাতির দল।

Shamol Bangla Ads

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ১৪ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৮টার দিকে বন্যহাতির দল উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে নেমে এসে লোকালয়ে হানা দেয়। ওইসময় ২৫/৩০টি বন্যহাতির একটি দল ওই গ্রামের আব্দুল মান্নান ও মোশারফ হোসেনের বাড়ির বসতঘরের বেড়া ভেঙ্গে গোলায় রাখা ধান ও চাল খেয়ে সাবাড় করে দেয়। তছনছ করে দেয় ঘরের অন্যান্য মালামাল ও আসবাবপত্র।

আতঙ্কে বাড়ির লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বন্যহাতির দল চলে যাওয়ার সময় মোশারফ হোসেনের প্রায় ২ একর জমিতে রোপিত ড্রাগন ও মালটা বাগানের ক্ষতি সাধন করে। ওই ঘটনার পর থেকে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।

Shamol Bangla Ads

এদিকে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওইসময় উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ক্ষতিগ্রস্ত পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া সরকারি সহায়তা প্রদানের ও আশ্বাস দেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads