ads

মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হাতি হত্যা মামলার প্রধান আসামিসহ আরও ২ জন কারাগারে

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি হত্যা মামলার প্রধান আসামিসহ আরও ২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Shamol Bangla Ads

আসামিরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মামলার প্রধান আসামি মো. আমির উদ্দিন (৫২) ও মো. আব্দুর রহমানের ছেলে আশরাফুল (৩৫)। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বন বিভাগের প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজি বাগানের সাথে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। ওই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরের বন আদালতে হত্যা মামলা করা হয়।

Shamol Bangla Ads

বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠান। আর ১৫ ফেব্রয়ারি মঙ্গলবার আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের দুইজনকেও জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads