ads

সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তালেব (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জানুয়ারি রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শ্রীবরদী উপজেলার পশ্চিম ছনকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো রেজাউল হকের তত্ত্বাবধানে এস আই আজিজুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার তারাকান্দি হইতে বটতলা কাঁচা রাস্তার উপর তারাকান্দি জামে মসজিদের সামনে থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তালেবকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ডিবির ওসি মো রেজাউল হক বলেন, গ্রেফতারকৃত আবু তালেব একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মরণনেশা ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

Need Ads
error: কপি হবে না!