ads

সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেল করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ২৪, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে ওই তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন।

Shamol Bangla Ads

দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে উনার জ্বর থাকাতে গতকাল রোববার (২৩ জানুয়ারি) রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করান। এতে শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেলের করোনা পজিটিভ আসে।

এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোবারক হোসেন বলেন, সারা দেশের ন্যায় শেরপুর জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাই এখনি স্বাস্থ্যবিধি মেনে চলে সবাইকে সতর্ক থাকতে হবে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় মোট আক্রান্ত সংখ্যা ৪৫ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৭ জন। এছাড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন। পাশাপাশি এই পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭১৮ জন।

Need Ads