ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর চেম্বার অব কমার্সের কম্বল পেলেন ৬ শতাধিক অসহায়-হতদরিদ্র

খবর টি পড়েছেন : ২৫১
শেরপুর চেম্বার অব কমার্সের কম্বল পেলেন ৬ শতাধিক অসহায়-হতদরিদ্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৬ শতাধিক অসহায়-হতদরিদ্রদের ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি রবিবার দুপুরে চেম্বার ভবনে ওইসব কম্বল বিতরণ করা হয়। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় যথাযথ স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিহত করা সম্ভব হবে।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সংকটে শেরপুরের মানুষের পাশে থাকবে চেম্বার অব কমার্স ।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালকদের মধ্যে মনির উদ্দিন আহমেদ, খোরশেদ আলম মিঠু, চন্দন সাহা, বশিরুল ইসলাম সেলু, রাজন সরকার রাজু, বাবন সাহা, তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা ও বনভোজন ২৯ জানুয়ারি  পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads