ads

সোমবার , ১০ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ গ্রেফতার ১১

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান পরিচালনা কওে মাদক ব্যবসায়ী ও জুয়ারিসহ ১১জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।

Shamol Bangla Ads

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদক ও জুয়ামুক্ত জেলা গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে ৮ মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১১জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ জেলার নান্দাইলের চরশ্রীরামপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন ও হাসেম ওরফে হাসিম মিয়া।

এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর পাটগুদাম ইসলামবাগ এলাকা থেকে আধাকেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সোবাহানা খাতুনকে গ্রেফতার করে। এসআই মোঃ আব্দুল জলিল সংগীয়দের নিয়ে কেওয়াটখালী এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিঠুন এবং এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ দিঘারাকান্দা এলাকা থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

তারা হলো, রিপন সাহা,রাকিব ওরফে মঞ্জু। অপর অভিযানে এসআই অজয় কুমার চক্রবর্তী জেলা সদরের চরহরিপুর থেকেটাকা বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়ারিকে গ্রেফতার করে। তারা হলো, নুর ইসলাম, হেলাল উদ্দিন ও তাহের উদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদরেকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Need Ads