ads

বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী-শ্রীবরদীর ৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু : শীত উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ৫, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার ১টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টা থেকে ওই ভোট গ্রহণ শুরু হয়। তীব্র শীত উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঝিনাইগাতীর সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩১৮ জন ভোটার রয়েছেন। এদিকে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইগাতী উপজেলার লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. নিয়ামুল বাছির জানান, এ কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৫২৩ জন। চারটি বুথে ভোটাররা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব ও ২টি আনসার ব্যাটালিয়ানের টিম টহলে রয়েছে। এছাড়া ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads