ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরমোচারিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জানুয়ারি ৪, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

 শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহম্মেদ খোকন।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারেরচর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, চরশেরপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য মো. হান্নান মোল্লা, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি আছাদুজ্জামান মোরাদ ও যুবলীগ নেতা আব্দুল মতিন।

সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চরমুচারিয়া ইউপির নবনির্বাচিত সদস্য সুজাউদৌল্লাহ, মাহা আলম, আজিবর রহমান, মিজানুর রহমান মিজান প্রমুখ।

Shamol Bangla Ads

সভার আগে নবনির্বাচিত চেয়ারম্যানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নবনির্বাচিত সদস্যদের বরণ ও সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads