শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার একটি ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

৫ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ৮টি ইউপির মোট ভোটার ১লক্ষ ৫৭ হাজার ১শ ৬০জন।
নির্বাচনে ঝিনাইগাতীর ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ২৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৬জন সাধারণ সদস্য প্রার্থী ও ১১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সুষ্ঠু করতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন করা হয়।




