ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ধান খাইয়া শেষ করছে, অহন আইছে সরিষা খাইতে’ : নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডব

খবর টি পড়েছেন : ২৬২
‘ধান খাইয়া শেষ করছে, অহন আইছে সরিষা খাইতে’ : নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডব
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

‘ক্ষেতের সব ধান খাইয়া শেষ করছে, অহনা চাল কিইন্না ভাত খাইতাছি। চাইড্ডা সরিষা লাগাইছিলাম, এহন আইছে সরিষা খাইতে। দুইদিন ধইরা আত্তি নামছে রাইত দিন এই ক্ষেত পহড়া দিতাছি। রাইতে আগুন জালাইয়া বুড়াবুড়ি এই ক্ষেতে পইরা থাহি।’ ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামের বৃদ্ধা নুরবানু বেগম (৫০)। পাহাড়ি অঞ্চলে খাবারের সন্ধানে গত দুইদিন ধরে হাতির দল আবার ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসেছে উপজেলার পানিহাতা এলাকায়।

Shamol Bangla Ads

৩ জানুয়ারি সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামের সীমান্তবর্তী ভারত অংশের একপাশে প্রায় ২২/২৩ টি হাতি দল বেধে পাহাড়ে অবস্থান করছে। অপরদিকে পানিহাতার বাংলাদেশ অংশে প্রায় ২০-২৫ জন স্থানীয় মাটির ঢিল ও গাছের ছোট ছোট ভাঙ্গা ডাল হাতির দিকে ছুড়ে মারছে। হাতির দলে ঢিল ছুড়ায় হাতিগুলো চিৎকার করে তেড়ে আসছে লোকজনের দিকে। হাতির দল যখন রাগান্বিত হয়ে তেড়ে আসে তখন স্থানীয় মানুষজন দৌড়ে পিছিয়ে যায়। স্থানীয়রা যখন হাতির দলের উপর ঢিল ছুড়ে তখন হাতিগুলো পিছু হটে যায়। হাতি ও মানুষের মুখোমুখি অবস্থানের ওই চোর পুলিশ খেলা চলে দুপুর থেকে প্রায় সন্ধ্যা অবধি।

হাতিকে এভাবে উত্যক্ত কেন করছেন- এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানায়, এখন যদি হাতির দলকে না তাড়াই, তাহলে এই সরিষা ক্ষেত খেয়ে ফেলবে। আর রাতে বাড়িতে হামলা করতে পারে। তাই আমরা গ্রামবাসী মিলে হাতি তাড়াতে এসেছি।
নুর বানু বেগমের স্বামী আবদুর রশিদ বলেন, কয়দিন আগে এই দশ কাঠা (৫০ শতাংশ) জমিতে ধান লাগাইছিলাম। হাতির পালের জন্য একমুঠো ধানও গোলায় তুলবার পাইছি না, হাতিরপাল সব ধান খাইয়া ফালাইছে। এহন আইছে সরিষা ও ধান বীজ তলা খাইতে, হাতির হাত থাইকা ফসল ও জান বাঁচাইতেই আমরা দল বেঁধে হাতি তাড়াইতে রাইত পাহারায় থাকি ।’

Shamol Bangla Ads

জানা গেছে, গত দুইদিন ধরে বন্যহাতির বিশাল একটি দল অবস্থান করছে ভারতীয় সীমান্তঘেঁষা মেঘালয় রাজ্যের চেরেংপাড়া পাহাড়ি অঞ্চলে। হাতির এই দলটি খাদ্যের সন্ধানে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় নেমে আসছে আবাদি জমিতে ও লোকালয়ে। সর্বশেষ ডিসেম্বর মাসে পানিহাতা এলাকার কৃষক হাসমত আলীর বাড়ী-ঘরে হামলা করে। রাতের আধারে হাতির এমন অতর্কিত তাণ্ডবে হাসমত আলী, তার স্ত্রী ও তিন ছেলেসহ কোনা রকমে জীবন রক্ষা করে পার্শ্ববর্তী বাড়ীতে আশ্রয় নেয়। ততক্ষণে হাতির পাল বসতঘরের বারান্দা ভেঙ্গে একেবারে শেষ করে দেয়। এছাড়াও গত নভেম্বর মাসে হাতির অত্যাচারে পানিহাতায় পায়ে পিষ্ট করে বিনষ্ট হয়েছে প্রায় ৪০-৪৫ একর জমির পাকা আমন ধান ক্ষেত।

পানিহাটা এলাকার এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি যোসেফ মারাক বলেন, হাতিগুলো পাহাড় থেকে দলবেঁধে নেমে আসে লোকালয়ে, রাত জেগে পাহারা দিয়েও রক্ষা হয় না। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
শেরপুর বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, বন্যহাতির আক্রমণ থেকে জান মাল বাঁচাতে আমরা সচেতন আছি। নিয়মিত টহল ও জনসচেতনতামূলক আলোচনা সভা করা হচ্ছে। হাতিপ্রবন এলাকায় বসবাসরত জনসাধারণকে হাতির আক্রমণ ঠেকাতে বন্যহাতির দলকে উত্যক্ত না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রিয় পুস্তক সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে চরমোচারিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads