ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রিয় পুস্তক সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর টি পড়েছেন : ২৫৫
শেরপুরে প্রিয় পুস্তক সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে আত্মপ্রকাশ হতে যাওয়া প্রথম অনলাইন বুকশপ প্রিয় পুস্তক ডটকমের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় আয়োজিত সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণগন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিম।

ওইসময় প্রিয় পুস্তক ডটকমের স্বত্বাধিকারী ও এস এ টিভির শেরপুর প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, বই নিয়ে সব গ্রুপের সিনিয়র এডমিন সাংবাদিক ও লেখক রফিক মজিদ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারী পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে ডিসি চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় প্রিয় পুস্তকের স্টলে সেলফি তুলে নিজ নিজ ফেসবুক টাইম লাইনে ছবি পোস্ট ও লাইক,কমেন্ট এবং শেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে এ পুরস্কার বিতরণ করা হয়।
এতে পোস্টে সর্বোচ্চ লাইক ও শেয়ার পেয়ে বিজয়ী হন লাবনী ইসলাম । আর পোস্টে সর্বোচ্চ কমেন্টস পেয়ে পুরস্কার পান আফিয়া জান্নাত রুমি।

এছাড়া নিজ নিজ ওয়ালে পোষ্ট করা প্রিয় পুস্তক সেলফি প্রতিযোগিতার পোষ্টটির স্ক্রীনশট প্রিয় পুস্তকের অফিসিয়াল গ্রুপ “বই নিয়ে সব ” গ্রুপে পোস্টকৃত বিশেষ প্রতিযোগিতায় ২২ জনের মধ্যে লটারির মাধ্যমে মোবাইল বিজয়ী হন আলমগীর হোসেন নামে একজন ।

এ লটারি প্রক্রিয়াটি সরাসরি লাইভে প্রচার করা হয়। এসময় বিজয়ী ব্যাক্তি লাইভে সংযুক্ত থাকায় বিজয়ী হিসেবে তার নাম শুনে লটারি শেষ হওয়ার পরপরই গণপাঠাগারে এসে পুরস্কার গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ পরবর্তী সংবাদ ‘ধান খাইয়া শেষ করছে, অহন আইছে সরিষা খাইতে’…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads