ads

রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমির ফল প্রকাশ ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় বই বিতরণ

খবর টি পড়েছেন : ৩১৬
শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমির ফল প্রকাশ ও ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় বই বিতরণ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি রবিবার সকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৃথকভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে রেহানা ইদ্রিস মডেল একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ও রেহানা ইদ্রিস মডেল একাডেমির চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড ও রেহানা ইদ্রিস মডেল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

Shamol Bangla Ads

প্রধান অতিথির বক্তব্যে রেহানা ইদ্রিস বলেন, এ একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়ার স্কুলটি নিয়ে অনেক স্বপ্ন ছিলো। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দ্রুতই একজন ভালো অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে এবং করোনাকালীন সময়ে মাস্ক পরে সে ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। করোনাকালীন সময়েও আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করেছে সেজন্য আমি সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। এই ভালো ফলাফলের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে শিক্ষকদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমি চাই এ স্কুল যেন সারা বাংলাদেশে একটি ভালো স্থান দখল করতে পারে, সে ব্যাপারে অভিভাবকদের দোয়া চাই। ওইসময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন স্কুলে মোবাইল ফোন নিয়ে না আসতে পারে সে ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। তিনি সকলের কাছে তার বাবা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার জন্য দোয়া চান।

Shamol Bangla Ads

একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বিদ্যুৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ্ আরিফ, শিক্ষক আতিকুর রহমান, শিক্ষিকা খন্দকার আতিয়া জাহান, উম্মে ফাতেমা শান্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ জন, প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত জিপিএ-৫ প্রাপ্ত ৭৮জন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও স্কুলের সেরা ২ জন শিক্ষার্থীকে এক সেট করে স্কুল ড্রেস প্রদান করা হয়।

পরে শহরের শেখহাটিস্থ ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন প্রধান অতিথি ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস। ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের পরিচালক, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান, আলহাজ্ব মো. আতর আলী ও লুৎফর রহমান ঠান্ডা। ওইসময় মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুল রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আ’লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads